সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৫১% তরুণ বর্তমান সরকারকে চায়

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ ভোটাররা বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ফের ক্ষমতায় দেখতে চায়।

শনিবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এসব তথ্য দেয়। সংবাদ সম্মেলনে কলরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ হতে বলা হয়, ৩০ দশমিক ২ শতাংশ তরুণ বর্তমান সরকারকে চায় না। ১৮ দশমিক ৫ শতাংশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। এছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, দেশে ৮০ লাখ থেকে ১ কোটি তরুণ ভোটার রয়েছে।

জরিপটি পরিচালিত হয়েছে, রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। মোট ১২টি জেলায় গবেষণা পরিচালিত হয়। এর মধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক ৪ শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ৭ শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ।

খুলনাতে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক ৪ শতাংশ।

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক ২ শতাংশ।

রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক ৩ শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক ৩ শতাংশ।

তরুণদের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক দাবিতে সরকারের মোকাবেলার প্রভাব নির্বাচনে পরবে কিনা? সংবাদ সন্মেলনে এমন এক প্রশ্নের জবাবে গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের ওপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ। আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ। তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতিমুক্ত থাকতে চায়। তবে তরুণ ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করে বলেও জানান তিনি।

গবেষণা করা প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই। এই প্রতিষ্ঠান নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক গবেষক কাজী আহমেদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930