সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আ.লীগের মনোনয়নপত্র নিচ্ছেন মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আগামীকাল রোববার (১১নভেম্বর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে পারেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু তাই নয়, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও মনোনয়নপত্র কিনতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল রোববার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। মাশরাফি তার নিজের এলাকা নড়াইল-২ আসনের জন্য ফরম নেবেন। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরও জানায়, সাকিব আল হাসানও আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে গত ৩০ মে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে সময় তিনি বলেছেন, তাঁরা যদি নির্বাচনে আসেন, তাহলে তাঁদের ভোট দেবেন।

উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজার বাড়ি নড়াইল ও সাকিব আল হাসানের বাড়ি মাগুরায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930