শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়ণপুর থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক (৩২) জয়নারায়ণপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, লক্ষ্মীপুর সদর থানায় ২০১৪ সালে দায়েরকৃত (মামলা নং-১৫, জিআর মামলা নং-১৫/২০১৪) মাদক মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয় ফারুক হোসেন। মামলার রায়ের পর থেকে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আমানউল্যাহপুর ইউপি জয়নারায়ণপুর গ্রামের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০