শনিবার ৬ই জুন, ২০২৬ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে ওয়ার্ড আ.লীগের নির্বাচনী কর্মীসভায় সরব নেতা-কর্মীরা

ইমরান হোসেন :


লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগের নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে মঙ্গলবার বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ওয়ার্ডে দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আহমেদ আমিন সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, স্থানীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা তরুণ লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগের থানা যুগ্ম আহ্বায়ক মো. সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন। দলের সকল নেতা-কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০