সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে কোন আসনে ভোটার কত?

আকাশবার্তা ডেস্ক : 


নির্বাচনের তারিখ সাত দিন পেছানোর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। নতুন তারিখ অনুযায়ী প্রার্থীরা ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট মনোনয়ন ফরম বিক্রিসহ যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। ফলে সব মিলে প্রস্তুত হচ্ছে নির্বাচনী পরিবেশ।

সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসন রয়েছে। সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়। তাতে মোট ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। যার মধ্যে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন এবং পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন, ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার ছিলো ৫ লাখ ৩১ হাজার ৯২জন। পুরুষ ভোটার ছিলো ৫ লাখ ২০ হাজার ৪৩০ জন। 

আসন ভিত্তিক ভোটার হচ্ছে :

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে : মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে : মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭জন।

লক্ষ্মীপুর-৩ ( লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ) আসনে : মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং  নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে : মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন এবং  নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন।

২০১৩ সালে জেলায় মোট ভোটার ছিল ১০ লাখ ৫১ হাজার ৫শ ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল পাঁচ লাখ ২০ হাজার ৪শ ৫২ জন।  নারী ভোটার ছিল পাঁচ লাখ ৩১ হাজার ১শ ৩১ জন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031