মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে নেই হোল্ডার

স্পোর্টস ডেস্ক :


খবরটা বাংলাদেশ দলের জন্য যতটা স্বস্তির। ততটাই চিন্তার ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারছেন না জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সদ্য সমাপ্ত ভারত সিরিজেই ইনজুরি অনুভব করেন। এবার তাকে থাকতে হবে দলের বাইরে। তার যে ইনজুরি মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তার। আর তাই আগামী ২২ নভেম্বর শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের দলে তার না থাকাটা নিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জন গ্রেভ বাংলাদেশ সফরে জেসন হোল্ডারকে না পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘তার ইনজুরি ধরা পড়েছে। ফিজিওথেরাপি নিতে হবে হোল্ডারের। আগামী নভেম্বর-ডিসেম্বরের ওই সময়টায় পুনবাসনের মধ্যে থাকতে হবে তাকে। তার ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।’

হোল্ডারকে যদি বাংলাদেশ সিরিজে খেলানো হয় তবে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেশটির ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা সেই শঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘তার যে ইনজুরি আছে তা আরও বেড়ে যেতে পারে। এমনকি তার ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। আর সেজন্য আমরা তাকে বাংলাদেশ সফরে না গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছি।’

ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। দুটি টেস্ট সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ। এরপর বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। ওই সফরে আসতে না পারায় হতাশার কথা প্রকাশ করেন হোল্ডার।

তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে অংশ নিতে না পারায় আমি সত্যি খুব হতাশ। তবে আমার ইনজুরির জন্য দলের চিকিৎসকদের পরামর্শ নেওয়াই ভালো হবে বলে মনে করছি। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব চলার সময় থেকে আমি এই কাঁধের ইনজুরিতে ভুগছি। আমি ওই ইনজুরি সামলে খেলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন ব্যর্থা বেশি হচ্ছে। আর তাই এর সমাধান করা দরকার।’

ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের এম আজিম স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ঢাকায় ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দুটি ম্যাচ হবে। এরপর ১৪ তারিখে বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। টি২০ সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর সিলেটেই। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই টি২০ ম্যাচ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০