সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রতাপগঞ্জ প্রাইমারীতে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবারের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ।

প্রধান অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিগত বছরের ন্যায় এবারো যেন জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাশ ফলাফল অর্জন করতে পারে। সে লক্ষ্যে পরীক্ষাকালীন সময়ে অভিভাবকরা তাদের সন্তানদের দিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে আগমন নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রে কোমলমতি পরীক্ষার্থীদের মনোবল অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
পরে চন্দ্রগঞ্জ বাজার স্টেশন কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ, রোববার (১৮নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। সকাল সাড়ে ৯টার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকলে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930