সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নোয়াখালীতে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :


কলেজ ছাত্রী তাবাচ্ছুম তানিয়াকে হত্যার বিচারের দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে মানববন্ধন করেছে সোনাপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাবাচ্ছুম সোনাপুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মানব কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গত রোববার রাতে ঢাকা থেকে আসা বাবা ও মাকে আনতে মাইজদী রেলওয়ে স্টেশনে যায় কলেজছাত্রী চমক। কিন্তু বাবা ও মা সরাসরি বাসায় চলে আসলেও চমককে বাসায় এসে দেখতে পায়নি তারা। পরে বিষয়টি সুধারাম থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে অবহিত করা হয়। এর মধ্যে তিন দিন অতিবাহিত হলেও তাকে কোথাও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে খুঁজতে থাকলে চমকের মরদেহটি নিজ বাসার পার্শ্ববর্তী ডোবায় ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও টহলে থাকা র‌্যাব সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930