সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কৃষি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় কালে আটক ৪

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন মো. শরীফুল ইসলাম, মো. সেলিম, পলি আক্তার ও পপি। এসময় আমিনুল ইসলাম নামে অপহৃত এক কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে র‌্যাব।

সোমবার অভিযান শেষে বিকাল ৩ টায় জেলা স্টেডিয়াম সংলগ্ন র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, লক্ষ্মীপুর শহরের দক্ষিন তেমুহনী থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্ধ করা হয় অপহরণকারীদের ব্যবহৃত ৫টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে এএসপি মোস্তাফিজুর রহমান আরো জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিভিন্ন লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলার একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাদের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031