মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্কাইপ বন্ধ, ‘অন্য অ্যাপে সাক্ষাৎকারে’ তারেক

আকাশবার্তা ডেস্ক :

স্কাইপ বন্ধ থাকলেও অন্য অ্যাপের ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান এই সাক্ষাৎকারে যুক্ত আছেন বলে সাক্ষাৎকার দিয়ে আসা মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। বেলা আড়াইটার পর কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

তিন মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে এই সাক্ষাতকার প্রক্রিয়ায় যোগ দেওয়ায় ইসিতে নালিশ করেছিল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে বাংলাদেশে স্কাইপ বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে সাক্ষাৎকার শুরুর আগে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কাইপ বন্ধ, তবে অন্য অ্যাপের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সাক্ষাৎকার থাকার চেষ্টা করবেন।”

পরে সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে এসে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক রহমান অন্য অ্যাপের ভিডিও কলের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের সঙ্গে কথা বলছেন।

“পৃথিবীতে অনেক মাধ্যম আছে। পানির স্রোত যেভাবে আটকে রাখা যায় না, আমাদের এই আবেগ আটকে রাখবেন কীভাবে?”

বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী চট্টগ্রাম বিভাগের আট জেলার ৩৬টি সংসদীয় আসন, কুমিল্লা বিভাগে তিন জেলার ২২টি আসন এবং সিলেট বিভাগে চার জেলার ১৯টি আসনের জন্য প্রায় ছয় শতাধিক প্রার্থীর এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহুমদ চৌধুরী রয়েছেন পার্লামেন্টারি বোর্ডে।

মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও দলের সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন সাক্ষাৎকারে।

রোববার সাক্ষাতকারের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগ এবং সোমবার বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন বিএনপি পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা।

প্রথম দুই দিন স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার প্রক্রিয়ায় যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে লন্ডনে বসবাস করছেন।

দণ্ডিত একজন পলাতক আসামির এভাবে মনোনয়ন প্রক্রিয়ার যুক্ত হওয়া নিয়ে আপত্তি জানিয়ে রোববারই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কিন্তু ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে তারেকের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

এরপর রাতে বাংলাদেশ থেকে স্কাইপ বন্ধ পাওয়ার খবর আসতে থাকে সংবাদমাধ্যমে। ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কাইপ আপাতত বন্ধ রয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আনুষ্ঠানিক বক্তব্যে বিষয়টি অস্বীকার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০