মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বয়সের পার্থক্য ৪৫ বছর হলেও দাম্পত্য সুখ অনাবিল

এক্সক্লুসিভ ডেস্ক :


নাম তার স্টেফানি অ্যান্ডারসন (২৩)। প্রথম দেখায় তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন ৬৮ বছর বয়সী বিল্ডার ডন ওয়ালপারের। তারপর থেকে চুটিয়ে প্রেম, ডেটিং। এরপর চার বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে ৯ মাস বয়সী একটি ছেলে। স্টেফানি ও ওয়ালপারের বয়সের ফারাক ৪৫ বছরের হলেও দাম্পত্য সুখ অনাবিল। এর কারণ কি? স্টেফানি বলেন, তাদের এই সম্পর্কের কেমিস্ট্রি হলো প্রতিদিন যৌনসম্পর্ক স্থাপন। তা তাদেরকে বয়সের ব্যবধান ঘুচিয়ে আরো কাছে নিয়ে এসেছে।

বৃটিশ কলাম্বিয়ার ভারননে তাদের বসতি। চ্যানেল ৫ এর ‘এইজ গ্যাপ লাভ’ সিরিজের এক অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে আপত্তি ছিল না স্টেফানির মা জ্যানেটের। উল্লেখ্য, ওয়ালপারের শাশুড়ি অর্থাৎ জ্যানেট কিন্তু তার চেয়ে ১০ বছরের ছোট।

দাম্পত্য সম্পর্ক নিয়ে স্টেফানি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৯ বছর তখন তিনি প্রথম দেখায় ভালবেসে ফেলেন ওয়ালপারকে। এখন তিনি তার স্বামী। তার মতে, আমি এ যাবত যত মানুষকে দেখেছি তার মধ্যে ওয়ালপার হলো সেরা প্রেমিক। প্রথম যেদিন তারা ডেটিং দেয়া শুরু করেন সেদিন থেকেই দিনে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করতে থাকেন।

স্টেফানি একটি বার-এ কাজ করতেন। একদিন হঠাৎ তার চোখ পড়ে যায় ওয়ালপারের চোখের ওপর। অমনি তার মনের ভিতর ঝড় বইতে থাকে। তাৎক্ষণিকভাবে তার প্রেমে পড়ে যান। স্টেফানি বলেন, শুরু থেকেই আমরা এলোমেলো হয়ে যেতে শুরু করি। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়। আমি বয়স্ক মানুষদের সব সময় পছন্দ করতাম। তেমনই একজনকে পেয়ে বিস্মিত হয়ে গিয়েছিলাম। তবে ওয়ালপারের বয়সের ক্যাটেগরিতে কারো দিকে আমি এর আগে এভাবে তাকাই নি।

তারপর বিয়ে। কেটে গেঠে চার বছর। এখনও তাদের সম্পর্ক অটুট আছে। ৪৫ বছরের বয়সের ফারাক থাকলেও তাদেরকে বিনি সুতোয় গেঁথে রেখেছে শারীরিক সম্পর্ক। সে কথাই স্বীকার করেছেন স্টেফানি। তিনি বলেছেন, এর সূচনা হয়েছিল প্রথম ডেটিং থেকেই। তারপর বহুবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০