সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৩২৪ রানে থামল টাইগাররা

 স্পোর্টস ডেস্ক :


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ করে প্রথম ইনিংসে ৩২৪ রানে আলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে এটি টাইগারদের ষষ্ঠ সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। কারণ হিসেবে জানা যায়, ম্যাচ রেফারি ডেভিড বুনের মা পরলোকগমন করেছেন। চট্টগ্রাম টেস্টের দায়িত্ব থেকে তাকে বিশ্রাম দিয়েছে আইসিসি। এই ম্যাচের জন্য তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের শিপার আহমেদ।

দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস টিকেছে মাত্র ২৮ বল। প্রথম চার ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন আগের দিন অপরাজিত থাকা তাইজুল ইসলাম আর নাঈম হাসান। কিন্তু জোমেল ওয়ারিকানের করা ৯৩তম ওভারের প্রথম বলেই শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ৭৪ বল মোকাবেলায় ২ বাউন্ডারিতে ২৪ রান করেছেন অভিষিক্ত এই ক্রিকেটার।

পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মোস্তাফিজ। কিন্তু রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান তিনি। তৃতীয় ডেলিভারিতে আবারও এলবিডব্লিউ হন মোস্তাফিজ। এবার রিভিউ নিলেও আর রক্ষা হয়নি তার। বাংলাদেশ অলআউট হয় ৩২৪ রানে।

৬৮ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সমান ৪টি করে উইকেট দখল করেছেন শ্যানন গ্যাব্রিয়েল আর ওয়ারিকান। দেবেন্দ্র বিশু আর কেচার রোচ নিয়েছেন একটি করে উইকেট।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত সেটিই একমাত্র সিরিজ জয়ের সাফল্য হয়ে আছে টাইগারদের জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930