বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কাজী মারুফের কষ্ট

বিনোদন ডেস্ক : 


ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। ক্যারিয়ারের প্রথম ছবি ‘ইতিহাস’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা রত্না। তাদের লিপে ‘তুমি কই তুমি কই, আমার বুকের মধ্যেখানে’ গানটি ছিল মানুষের মুখে মুখে।এরপর বস্তির ছেলে কোটিপতি, ক্যাপ্টেন মারুফ, অন্য মানুষসহ পর পর বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন মারুফ। অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন তিনি। বাবা নামী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের হাত ধরেই চলচ্চিত্রে প্রবেশ।

ইতিহাস ছবিতে অভিনয়ের আগেও জানতেন না তাকে কখনও নায়ক হতে হবে। বাবার ইচ্ছেতেই চলচ্চিত্র অভিনয়ে আসেন। কাজী মারুফ এখন চলচ্চিত্র থেকে দূরের বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন। একটা সময় প্রতি সপ্তাহে ২টি করে ছবি মুক্তি পেত। এখন ছবির নির্মাণ এবং মুক্তির সংখ্যা অনেক কমে গেছে। যে কারণে শিল্পীদের হাতে কাজ নেই বললেই চলে। মূল ধারার প্রযোজকও ছবি বানাচ্ছেন না।

সৌখিন প্রযোজকরা ১টি করে ছবি বানাচ্ছেন চলেও যাচ্ছেন।এমন নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন কাজী মারুফ। গেলো বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাকে নিয়ে বেশ ট্রল হয়। বিষয়টি নিয়ে এক ধরনের কষ্ট রয়েছে মারুফের।

তিনি বলেন, আমাকে নিয়ে ট্রল করা হয়েছিল। আমি নাকি সিনেমায় ‘কুত্তার বাচ্চা’ গালি দেই। সোশ্যাল মিডিয়ায় শুধু একটি ক্লিপ দেখানো হয়েছে। কিন্তু সিনেমায় ওই গালির পেছনে আরও অনেক ঘটনা রয়েছে। যা ওইসব ভিডিওতে দেখানো হয়নি। এক ধরনের মানুষ আছে যারা অন্যকে ছোট করে আনন্দ পায়। যা মোটেও ঠিক নয়। একটা ভুল তথ্য অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তাই আমাদের এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।কাজী মারুফ বলেন, সিনেমা হলো সমাজের প্রতিচ্ছবি। আমরা অনেক সময় পথ দেখাই।

২০১৫ সালে ‘সর্বনাশা ইয়াবা’ ছবি করেছিলাম। ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করি। তখন ইয়াবার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে আমি যে কঠোরভাবে অবস্থান নেই। কিছুদিন আগে দেখলাম আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী তেমনিভাবে মাদকের বিরুদ্ধে অভিযান করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১