সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সোমবার বিকেলে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ : কাদের

 

আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে। যারা মনোনয়ন পাননি, তারা বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে।  হোমিওপ্যাথিও আছে এলোপ্যাথিও আছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে ২৩০ সংসদীয় আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছি। আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ (রোববার) দেওয়া হচ্ছে দলের মনোনয়ন। আমরা জোটের কাছে অঙ্গীকার করেছি- একসঙ্গে প্রার্থিতা ঘোষণা করবো। সে কারণে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জোটসহ সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, ওইদিন কোনও কারণে আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে প্রার্থী পরিবর্তন হতে পারে। সময় ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930