সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে কমিটি নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসা বন্ধ : অধ্যক্ষের অপসারণ দাবি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসার কমিটি গঠনের জের ধরে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যক্ষের নির্দেশে দু’দিনের জন্য মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়।
বুধবার (১ মার্চ) সকাল ১০টা উপজেলা চরলরেন্স বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় এলাকাবাসী। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একই ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। মিছিল ও সমাবেশ থেকে অধ্যক্ষের অপসারণ ও নবগঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আকবর প্রতিষ্ঠানের জমি বিক্রি ও বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে সাবেক সভাপতির নাম বাদ রেখে মাদ্রাসার অধ্যক্ষ কৌশলে ওলামালীগ নেতা মাওলানা আব্দুল্যাহ আল ইস্রাফিলের নাম দিয়ে বর্তমান এমপি আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে সুপারিশ নিয়ে তা বোর্ডে প্রেরণ করেন। সুপারিশকৃত ব্যক্তিকে বোর্ড অনুমতি দেয়।

সরেজমিনে গিয়ে দুপুর ১২টায় দেখা যায়, মাদ্রাসা সকল শ্রেণিকক্ষে তালা। শিক্ষক শিক্ষার্থীরা কেউ উপস্থিত নেই। তবে এ সময় জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আলী আকবর বলেন, বিক্ষোভের পর আমি দু’দিনের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন, মাদ্ররাসার অধ্যক্ষ জানিয়েছেন সংরক্ষিত ছুটি দিয়েছেন। ছুটি হলে জাতীয় পতাকা উড়ছে কেন, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930