সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

আকাশবার্তা ডেস্ক :


সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেন, অামরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সেই অান্দোলনে শামিল হলেন গোলাম মাওলা রনি। ফলে এ অান্দোলন অারও বেগবান হলো।

ফখরুল বলেন, গোলাম মাওলা রনি একজন মেধাবী কলামিস্ট ও লেখক। ব্যক্তিগত পরিচয় তেমন না থাকলেও কাশিমপুর কারাগারে থাকার সময় তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা আনন্দিত।

গোলাম মাওলা রনি বলেন, স্বজ্ঞানে স্বশরীরে অামি বিএনপিতে যোগদান করলাম। স্বজ্ঞানে অাওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। জাতীয়তাবাদী অাদর্শে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষের সেবা করবো।

পটুয়াখালী-৩ আসনের এ রাজনীতিক বলেন, দেশের বর্তমান যে অবস্থা, এখানে শুধু নমিনেশন জড়িত নয়। অামি জাতীয়তাবাদী অাদর্শে উজ্জীবিত হয়ে এসেছি, এখানে যে অামার স্বপ্ন নেই, তাহা ডাহা মিথ্যা কথা হবে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। আবার মনোনয়ন না পেলে যে বিএনপি ত্যাগ করবো, তা কখনোইনা। অামি অামৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকবো।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দল গোলাম মাওলা রনিকে সঠিকভাবে মূল্যায়ন করবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অাব্দুল অাউয়াল মিন্টু ও শ্যামা ওবায়েদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930