সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নাটোরের সেই ডিসি প্রত্যাহার, নতুন ডিসি শাহরিয়াজ

আকাশবার্তা ডেস্ক :


নারী কর্মীদের আপত্তিকর ম্যাসেজ প্রদানের অভিযোগ উঠার পর নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলামুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে আদেশ জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তক্রমে এই দুই কর্মকর্তার আদেশ জারি করা হয়েছে বলে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে ডাকবাংলোতে নারীকর্মীকে ডাকার অভিযোগ ছিল। এছাড়া তিনি ফেসবুকে আপত্তিকর ম্যাসেজ দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে নাটোর জেলা প্রশাসনে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930