সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১১৮তম জন্মদিন আজ

আকাশবার্তা ডেস্ক :


মহান জাতীয় নেতা, ঋণসালিশী বোর্ড প্রবতনের্র পথিকৃৎ, বর্গা আন্দোলনের অবিসংবাদিত কান্ডারী, মহান ভাষা আন্দোলনের প্রাণপুরুষ, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃটিশবিরোধী আন্দোলনের বীরযোদ্ধা এবং আজীবন গণমানুষের নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১১৮তম জন্মদিন আজ।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের জন্ম ১৯০০ সালের ২৭ নভেম্বর চলনবিল অঞ্চলের উল্লাপাড়ার সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীর বংশে। মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ১৪ দলীয় জোটের অন্যতম শরিকসহ বাংলাদেশ গণ-আজাদী লীগের প্রতিষ্ঠাতা। দিবসটি উপলক্ষে গণ-আজাদী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন।

১৯২২ সাল ২৭ জানুয়ারি বৃটিশবিরোধী অহিংস-অসহযোগ ও খেলাফত আন্দোলন-উত্তালকালে উত্তরবঙ্গের সুবিখ্যাত বাণিজ্য কেন্দ্র সিরাজগঞ্জের সলঙ্গা হাটে বৃটিশবাহিনী ইতিহাসের এক বর্বরতম হামলায় হত্যা করে হাজার-হাজার মানুষ। স্বাধিকার চেতনায় উজ্জীবিত হবার দায়ে একসঙ্গে এত মানুষ হত্যার ঘটনা ইতিহাসে বিরল।

সেদিন সলঙ্গার হাটে মুক্তিকামী মানুষের নেতৃত্বে ছিলেন দশম শ্রেণীর ছাত্র আব্দুর রশিদ। সেদিনের সেই কিশোর নেতাই পরে জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উপাধিতে ভূষিত হন। সেদিন তিনি সলঙ্গা হাটে বিদেশি পণ্য বর্জন-এর আন্দোলনে নেতৃত্বের জন্য বৃটিশবাহিনীর চরম নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় বন্দী হন।

বৃটিশদের এই হত্যাযজ্ঞ সেই সময়ের সবচেয়ে নিষ্ঠুরতম বলেই চিহ্নিত আজও। আজীবন সংগ্রামী এ নেতা ১৯৮৬ সালের ২০ আগস্ট পরলোকগমন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930