সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (২৮নভেম্বর) দিনব্যাপি রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন, লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল্যা আল নোমান।

এছাড়াও লক্ষ্মীপুর-৪ আসনের বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় এবং রামগঞ্জে তরীকত ফেডারেশন থেকে মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির একমাত্র মনোনয়নের চিঠি প্রাপ্ত আশরাফ উদ্দিন নিজান মনোনয়ন দাখিল করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তফসিল অনুযায়ী বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বাছাই হবে আগামী রোববার (০২ ডিসেম্বর)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর রোববার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031