সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ৪৬ প্রার্থী

আকাশবার্তা ডেস্ক : 


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদয়ি আসনে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত জেলার ৪ আসনে বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি ছাড়াও বিকল্পধারা বাংলাদেশ ও তরীকত ফেডারেশনসহ বিভিন্ন দলের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে একাধিক প্রার্থী স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে তরীকত ফেডারেশন প্রার্থী হিসাবে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং অানোয়ার খান মর্ডান হসপিটালের এমডি, ড. আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম (সাবেক যুবলীগ নেতা), জাকের পার্টির পক্ষ থেকে তরীকত ফেডারেশনের বহিস্কৃত মহাসচিব বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল, এলডিপি’র যুগ্ম মহাসচিব এবং ঐক্যফ্রন্ট মনোনীত শাহাদাত হোসেন সেলিম, বিএনপির সাবেক কমিশনার হারুনুর রশিদ, (বিএনপি’র বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুকির্, জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, বিএনএফ এর সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপি’র মোশারেফ হোসেন, (জাতীয় পার্টির বিদ্রোহী) আলমগীর হোসাইন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিমসহ ১৩ জন মনোনয়ন জমা দেন।

এ ছাড়া লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ নোমান, বিএনপি’র জেলা সভাপতি সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি’র সদস্য (বিদ্রোহী প্রার্থী) আবুল ফয়েজ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর মাষ্টার এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকল্পধারার শাহ আলম বাদল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহান পাটোয়ারী, জেএসডির এম এ ইউছুফ, স্বতন্ত্র প্রার্থী মো. শহীদ ইসলাম পাপুলসহ (আ.লীগের বিদ্রোহী) ১২ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। এখানে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অধ্যক্ষ এম এ সাত্তার, বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্ল্যাহ, বাংলাদেশ জাতীয় পাটির নুর মোহাম্মদ, এনডিএম এর মোহাম্মদ উল্ল্যাহ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম, জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া, এনপিপি এর সেলিম মাহমুদসহ ১১ জন।

অপরদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০ জন মনোনয়ন দাখিল করেছেন। এখানে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামীলীগের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম, আ.লীগের স্থানীয় এমপির মোঃ আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়ন দাখিল করেন।

এদিকে আওয়ামীলীগ ও তাদের জোটের প্রার্থীরা উন্নয়ন স্রোতধারাকে সামনে রেখে নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ রয়েছে বলে জানান। আর বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা খালেদার মুক্তি এবং সরকার পতন আন্দোলনের অংশ হিসাবে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, গত পাঁচ বছরে জেলার চারটি আসনে ১ লাখ ৮১ হাজার ৬৪২ জন ভোটার বেড়ে এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031