সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৪৫ বছরের সাধনা পূর্ণ হওয়ার পথে : আনোয়ার খাঁন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন বলেছেন, দীর্ঘ ৪৫ বছরের সাধনা এবার পূর্ণ হওয়ার পথে। রামগঞ্জের আওয়ামীলীগ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ।

কোনো শক্তি নেই রামগঞ্জবাসীকে পরাজিত করতে পারে। তিনি বলেন, বিগত ৪৫ বছর যাবত এ আসনে আ.লীগ জিততে পারেনি। তাই এবার এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সারাদেশের ৩০০ আসনের মধ্যে রামগঞ্জ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তাঁর।

বুধবার বিকালে রামগঞ্জ উপজেলা পরিষদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সহকারী রিটার্নিং অফিসার ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ রিজাউল করীম তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ভাদুর, করপাড়া, দরবেশপুর, ও লামচর ইউপি চেয়ারম্যান প্রমুখ।

মনোনয়ন জমা শেষে তিনি আরো বলেন, দিন যতই ঘনিয়ে আসছে নৌকার জোয়ার বইছে। জনস্রোত নৌকার দিকে ধাবিত হচ্ছে। উৎসব-মুখর পরিবেশে নির্বাচনী সু-বাতাস বইছে। গত ৪ বছরের রামগঞ্জবাসী স্থানীয় আ.লীগ ও তাকে পেয়ে দারুন খুশি। জনগণের অতীতের দুঃখ কষ্ট এখন আর না থাকায় এখন সবাই আ.লীগের প্রতি ঝুঁকে পড়ছে।

তিনি বলেন, আমি এমপি হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্রসহ জনগণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেনা। এ আসনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত দাবি করে তিনি জানান, শেখ হাসিনা আবারো সরকার প্রধান হলে রামগঞ্জের অসমাপ্ত কাজ সম্পন্নসহ রামগঞ্জকে আধুনিক ও উন্নয়নের মডেল তৈরী করবো।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রামগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের আনোয়ার খাঁনের সাথে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের মুলত নির্বাচনী লড়াই হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930