মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ

আকাশবার্তা ডেস্ক : 


ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (০২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং অফিস সূত্র জানা যায়, ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়া সহ ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রোববার মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এ সময় ছাগনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার, সতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমান মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাকী ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে ২৮ নভেম্বর এ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু।

উল্লেখ্য, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০