সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নোয়াখালীতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১১

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ডিএডি মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে নোয়াখালীর সুধারাম থানাধীন পশ্চিম এওজবালিয়া থেকে এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা নং ১১৬১/১৬ তারিখ ২৭/১১/১৬ইং মোতাবেক ভিকটিম উদ্ধার এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ধারায় জবানবন্দী রেকর্ডের আদেশনামা অত্র ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় সোমবার (২৬ডিসেম্বর) কোম্পানী অধিনায়কের নেতৃত্বে  বর্ণিত মামলার ভিকটিম রেশমা আক্তার প্রকাশ পিংকিকে (১৬) পশ্চিম এওজবালিয়া গ্রামের তার শশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পিংকি একই গ্রামের মোঃ আবুল কালামের মেয়ে।
অতঃপর নারী ও শিশু নির্যাতন-২০০০ (সংশোধনী -২০০৩) এর ২২ধারা মোতাবেক উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দী রেকর্ড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব প্রহরায় ভিকটিম ও প্রতিবেদনসহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী বরাবরে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930