শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কক্সবাজারে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :


কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার হ্নীলার অবরাং এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবার দাম প্রায় ৬০ লাখ টাকা।

বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল হ্নীলার অবরাং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই এলাকার লবণ গুদামের পাশে ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার দাম প্রায় ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০