মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এখনও ফিট আছি বিশ্বকাপ খেলবো : মাশরাফি

আকাশবার্তা ডেস্ক : 


আগামী ৬ই ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। কিন্তু এর আগে তিনি চান না, রাজনীতি নিয়ে কোন প্রশ্ন উঠুক। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন। এতে অংশ নিচ্ছেন মাশরাফি। নির্বাচনের আগে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আর সিরিজ চলাকালীন সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন শুনতে চাননা মাশরাফি।

মঙ্গলবার (০৪ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

এদিকে, নির্বাচনের টিকেট নেয়ার পর থেকে গত প্রায় একমাস তিনি শুধু ক্রীড়াঙ্গনেই না সব মহলেই আলোচনার কেন্দ্রবিন্দু মাশরাফি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন এবার। তবে এর মাঝে কোন সাংবাদিকদের মুখোমুখি হোন নি মাশরাফি। মঙ্গলবারই প্রথম কথা বলেন তিনি।

সাধারণত ক্রিকেটারদের সংবাদ সম্মেলন বিসিবির নির্ধারিত প্রেস কনফারেন্স রুমে হয়ে থাকলেও মাশরাফি কথা বলেছেন মিরপুর একাডেমী ভবনের কাছে। এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, অবশ্যই বিসিবির অনুমতি আছে। আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ভাইয়ের সাথে কথা বলেই এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। তবে পুরো বিষয়টি আমার ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে।

এর পিছনের কারণ হিসেবে মাশরাফি বলেন, মূলত সিরিজ চলাকালীন যাতে নির্বাচন সম্পর্কিত কিছু শুনতে না হয় তাই এখন এটি করা। ৯,১১,১৪ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর মাঝে রাজনীতি কিংবা নির্বাচন নিয়ে প্রশ্ন শুনতে চাননা মাশরাফি।

তিনি বলেন, আমি চাই না ম্যাচের আগের দিন ম্যাচ সংক্রান্ত প্রেস কনফারেন্সে আমাকে নির্বাচন বা রাজনীতি বিষয়ক কোনো প্রশ্ন করা হোক। যেহতু সামনে ৬ তারিখে একটা অনুশীলন ম্যাচ ও পরে ৯ তারিখে প্রথম ওয়ানডে। তাই এ সময়ের মধ্যে আমাকে মিডিয়ার সামনে আসতেই হবে। তখন আমি চাই না ক্রিকেটের বাইরে কোনো কথা বলতে। আমি এ (নির্বাচন) ব্যাপারে কথা বললেও ১৪ তারিখ অর্থাৎ সিরিজের শেষ ওয়ানডে পর্যন্ত ক্রিকেটই আমার একমাত্র ধ্যান-জ্ঞান। এসময়ে যাতে ক্রিকেটের বাইরে কিছু ভাবতে না হয়, সে কারণেই আজকের প্রেস কনফারেন্স। সংবাদ সম্মেলনে শুরু থেকেই প্রশ্নের প্রধান উপকরণই ছিল তার রাজনীতিতে আসা।

তিনি বলেন, আমার ক্রিকেট আর সর্বোচ্চ ৬-৭ মাস, কিন্তু রাজনীতিতে আসার এটাই একটা সুযোগ ছিল। প্রধানমন্ত্রীও আমাকে সেই সুযোগটা দিয়েছে, এজন্যই আমার এই সময়ে রাজনীতিতে আসা।

আরেক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ২০১১ সাল থেকেই আমার ক্যারিয়ার অনিশ্চিত ছিল। কেউ বলতে পারতো না আমার ক্যারিয়ার আরো সাত-আট বছর চলবে সেখান থেকে আমি আজও ক্রিকেট চালিয়ে যাচ্ছি। মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে সবসময় একটি ধোঁয়াশা ছিল। সেসম্পর্কে তিনি বলেন, বিশ্বকাপের পর কী হবে সেটা আমি জানি না।

এর আগে কথা ছিলো ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবো, এখনও ফিট আছি বিশ্বকাপ খেলবো- বাকিটা সময় উত্তর দিবে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যোগ দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদের বিরূপ মন্তব্যও শুনতে হয়েছে মাশরাফিকে। এবিষয়ে তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি সবার রাজনৈতিক মত ও আদর্শ খোলামেলা বলাই ভালো। যারা মন্তব্য করছে ওদের থামানো আমার কাজ না। আমি ওদের সম্পূর্ণ সমর্থন করি; কারণ ওরা ওদের বক্তব্য উপস্থাপন করছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাশরাফির বক্তব্য ছিলো না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এখানে আমি একদম নতুন, আশা করি পুরাদস্তুর রাজনীতিবিদ এখনো হয়ে উঠিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হতে যাচ্ছে মাশরাফি ঘরের মাটিতে শেষ সিরিজ। মাশরাফি বলেন, অন্য যে কোনো সিরিজের মতোই এই সিরিজে চোখ থাকবে জয়ের দিকে। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০