সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর-২ : মায়ার প্রার্থীতা কেড়ে নিলো আ.লীগ

আকাশবার্তা ডেস্ক : 


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রার্থীতা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর-মতরব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। তার জায়গায় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুল।
এছাড়া চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াকে বাদ দেয়া হয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান।

শুক্রবার (০৭ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। এর আগে রিটার্নিং অফিস থেকে বৈধতা পেয়েছিলেন মহাজোটের এ দুই হেভিওয়েট প্রার্থী।

এদিকে, চাঁদপুরের ৫টি আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে নুরুল আমিন খান রুহুল, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ) আসনে ডা.দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মোহাম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্থি) আসনে মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।

এবারের নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরে চাঁদপুর-২ আসনে মায়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে ১১ বছর আগে দায়ের করা মামলায় অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। একইসঙ্গে মায়ার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া ১৩ বছরের সাজার রায়ও বাতিল করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930