বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মিস ওয়ার্ল্ড হলেন মেক্সিকোর ভেনেসা পন্স ডি লিওন

বিনোদন ডেস্ক  :

পর্দা নেমেছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’ প্রতিযোগিতার। এবার এই প্রতিযোগিতার মুকুট নিজের করে নিয়েছেন মেক্সিকোর সুন্দরী ভেনেসা পন্স ডি লিওন।চীনের সানায়াতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের চূড়ান্ত পর্ব। আর এই পর্বে একে একে সব বাধা পেরিয়ে নতুন বিশ্ব সুন্দরী হিসেবে আবির্ভূত হন মিস মেক্সিকো ভেনেসা।নতুন বিশ্ব সুন্দরীর নাম ঘোষণার পর তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবার এই মুকুট জয় করা ভারতের সুন্দরী মানুষী চিল্লার।

নতুন বিশ্ব সুন্দরী ভেনেসা সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পছন্দ করেন। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাও করেন তিনি। স্কুবা ডাইভিংও ভীষণ পছন্দ স্প্যানিশের পাশাপাশি ইংরেজি জানা এ সুন্দরীর। এছাড়া ভলিবল খেলতে ও ছবি আঁকতে ভালোবাসেন ২৬ বছর বয়সী ভেনেসা।

এ বছর ‘বিউটি উইথ এ পারপাস’ হয়েছেন নেপালের সুন্দরী শৃঙ্খলা খাতিওয়াদা। এছাড়া রানার আপ এবং ‘মিস এশিয়া ও ওশেনিয়া’ হয়েছেন থাইল্যান্ডের সুন্দরী নিকোলেন পিছাপা লিমসনুকান।

এছাড়া এবার বেলারুশের সুন্দরী মারিয়া ভাসিলেভিচ ‘মিস ইউরোপ’, জ্যামাইকার সুন্দরী কাদিজাহ রবিনসন ‘মিস ক্যারারিবান’, উগান্ডার সুন্দরী কুইন আবেনাকিয়ো ‘মিস আফ্রিকা’ ও পানামার সুন্দরীর সোলারিস বারবা ‘মিস আমেরিকা’ হয়েছেন।

গতবারের মতো এবারও বাংলাদেশের প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় প্রতিযোগিতাটিকে ঘিরে বাংলাদেশিদের মাঝেও ব্যাপক আগ্রহ ছিল। তবে গতবারের মতো এবারও হতাশ হতে হয়েছে তাদের।

বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী ‘মিস ওয়ার্ল্ডে’র এবারের আসরে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিলেও এরপর আর এগোতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১