সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক : 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ১৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রবিবার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার  করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) জাকির হোসেন মোল্লা (জাতীয়পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), হারুনুর রশিদ (বিএনপি), মাহবুব আলম (স্বতন্ত্র), এম এ গোফরান (জেএসডি)।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) মো.হারুনুর রশিদ (বিএনপি), এম এ ইউছুপ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ( জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (গণ ফোরাম)।

লক্ষ্মীপুর-৩ আওম শফিক উল্লাহ (গণ ফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামীলীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিমলীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) মোহাম্মদ আব্দুল্লাহ ( আওয়ামীলীগ), মাহমুদা বেগম (স্বতন্ত্র) মনোননয়নপত্র প্রত্যাহার করেছেন।

লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে বিকাল ৪টা পর্যন্ত ৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের কাছে প্রত্যাহারপত্র জমা দেন তারা।

রিটার্নিং অফিসার জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) জাকির হোসেন মোল্লা (জাতীয়পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) মো. হারুনুর রশিদ (বিএনপি), এমএ ইউছুপ (জেএসডি), লক্ষ্মীপুর-৩ গোলাম ফারুক পিঙ্কু (আওয়ামীলীগ), আওম শফিক উল্লাহ (গণফোরাম) ও সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)সহ ৮ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930