মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা বুধবার শুরু

আসছে বুধবার (১২ ডিসেম্বর) থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 

তিনি বলেছেন, ওইদিন (বুধবার) সকালে তিনি (শেখ হাসিনা) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণার কাজ  ‍শুরু করবেন। 

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিরতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা জানান। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর থেকে নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাবেন তিনি। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা সরে যাক এটা চাই না। তবে নির্বাচনে তারা জনগণের ভোট পাবে না এবং নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচালের জন্য নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০