সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রতিদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ডিসিদের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন মাঠপর্যায়ে কী ঘটছে, তা জানতে জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বুধবার (১২ ডিসেম্বর) চিঠিটি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীরা যথাযথভাবে তা প্রতিপালন করছে কিনা এবং আইনগতভাবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি প্রতিদিন সকাল ১০টার মধ্যে আগের দিনের প্রতিবেদন পাঠাতে বলা হয়। 

প্রচারণার শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুইজনের প্রাণহানীর ঘটনা ঘটে। হামলা করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে। এ দুই ঘটনায় বুধবার সকালে কমিশন বিব্রত ও ব্যথিত বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930