সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অনুদানে নূরের অনুযোগ

বিনোদন প্রতিবেদক :

সরকারি অনুদানের চলচ্চিত্র নির্মাণ ও মুক্তির বিষয়ে খানিকটা অনুযোগ প্রকাশ করেছেন খ্যাতিমান অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তবে তিনি এও বলেছেন যে, অনুদানের অর্থের পরিমাণ কম থাকায় অনেক ক্ষেত্রে এমনটি ঘটছে। মন্ত্রী আরও মনে করেন, ছবি নির্মাণের বেলায় নির্মাতাদের গাফিলতিও এর জন্য দায়ী।

বুধবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর। মুক্তিযুদ্ধের ইতিহাস অবলম্বনে নির্মিত এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুবন মাঝি একজন মুক্তিযোদ্ধার জীবনের ওপর নির্মিত। ছবিটি কেমন হয়েছে জানি না। তবে আমার বিশ্বাস এটি ভালো হবে।

পাশাপাশি একটি বিষয় না বললেই নয় যে, সরকারি অনুদানের ছবি মুক্তি পেতে বিলম্বিত হয়। এ ক্ষেত্রে ভুবন মাঝি ছবিটি খুব তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুশির খবর।’ মন্ত্রী একটি উদাহরণ তুলে ধরে বলেন, ‘বিশ্বযুদ্ধ নিয়ে এখনও চলচ্চিত্র নির্মিত হচ্ছে। আমি মনে করি, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আরও চলচ্চিত্র নির্মিত হওয়া দরকার। আর অনুদানের ছবির অর্থ আরও বাড়ানো প্রয়োজন।’

‘ভুবন মাঝি’র উদ্বোধনী প্রদর্শনীতে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ এই প্রদর্শনীতে অংশ নিতে এদিন সকালেই ভারত থেকে ঢাকায় আসেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। আজ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930