সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১৮ ডিসেম্বর আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 

আগামী ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় হোটেল সোনারগাঁয়ের বল রুমে এ ইশতেহার প্রকাশ করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

ইশতেহার প্রকাশের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার মানুষ উপস্থিত থাকবেন।

ইশতেহার প্রণয়ন কমিটির সঙ্গে সংশ্লিষ্টদের কথা বলে জানা যায়, অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হবে। এ সময় মাল্টিমিডিয়া প্রজেকশনের পাশাপাশি একটি ছোট ডকুমেন্টারি উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার উপস্থাপনের আগে ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930