সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা : রায়পুরে আ.লীগের ৪ নেতা বহিষ্কার

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মহাজোটের শরিক দলের একক প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের প্রভাবশালী ৪ নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত এই ৪ নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবর চিঠি পাঠানো হয়েছে। গত দু’দিনে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন- পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইফতেখার রায়হান, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. শান্ত ইসলাম ও কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বর্তমান এমপি মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে বহিস্কার হওয়া পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা বলেন, যেসব নেতারা আমাদের মৌখিকভাবে বহিষ্কার করছেন সেই নেতারাই এক সময় দলের বিরুদ্ধে ছিলেন। তাই তাদের এই বহিষ্কার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়াও তাদের কমিটির কোন মেয়াদও নেই। তাদের আগে বহিষ্কার করা প্রয়োজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930