মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরে হাসপাতালের স্টাফদের ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামের এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের স্বজনেরা হাসপাতাল ভাংচুর করে।

শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকারা পালিয়ে যায়। নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বুকে ব্যাথা অনুভব হলে সেকান্তরকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলনা। এক পর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশান পুশ করেন। ছটফট করে সঙ্গে সঙ্গেই মারা যান ওই রোগী। এ সময় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাংচুর করে। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, সরকারি কর্মচারী মারা যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইনের ব্যতয় ঘটেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০