মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নির্বাচনের আগে পাঁচটি জনসভা করবেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক : 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

এর মধ্যে ২১ ডিসেম্বর ঢাকার গুলশানে ও ২৪ ডিসেম্বর  কামরাঙ্গীচর জনসভা হবে। আর ২২ ডিসেম্বর সিলেট, ২৩ ডিসেম্বর রংপুর দুপুরে পীরগঞ্জ এবং সকালে তারাগঞ্জ ও বদরগঞ্জে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে জনসভা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, এর বাইরেও ১০টি জেলায় ভিডিও কনফারেন্সে ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। 

এগুলো হচ্ছে- ১৮ ডিসেম্বর নড়াইল (মাশরাফি বিন মর্তুজা) ও কিশোরগঞ্জ (সৈয়দ আশরাফুল ইসলাম) এবং বান্দরবান (বীর বাহাদুর উশৈ সিং), ১৯ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া (র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী), কক্সবাজার (সাইমুম সরোয়ার কমল), পিরোজপুর (স ম রেজাউল করিম) ও চট্টগ্রামে (মুহিবুল হাসান চৌধুরী নওফেল), ২০ ডিসেম্বর গাইবান্ধায় (ফজলে রাব্বী মিয়া), জয়পুরহাট (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) এবং রাজশাহীতে (ওমর ফারুক) ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
  
রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার নিজ বাসভবন সুধা সদন থেকে এ ভিডিও কনফারেন্স করবেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০