বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মা-বাবার পা ধুয়ে দিয়েছে ৩০,০০০ শিক্ষার্থী

আকাশবার্তা ডেস্ক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী তাদের মা-বাবার পা ধুয়ে দিয়েছে। শনিবার (০৪ মার্চ ) নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের মা-বাবাকে নিয়ে স্কুলে উপস্থিত হয়। এরপর সকাল ১১টায় এক সঙ্গে সকল শিক্ষার্থী তাদের মা-বাবার পা ধুয়ে দেয়। এ সময় মা-বাবারা সন্তানদের মাথায় হাত দিয়ে আশির্বাদ করেন।

এ উপলক্ষে উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, কোটালীপাড়ায় আজকে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হল। কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে তাদের মা-বাবার পা ধুয়ে দিল। এর মাধ্যমে এদের মা-বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০