সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপির দুর্নীতির কারণেই সংসদ থেকে পদত্যাগ করেছিলাম : মেজর মান্নান

নিজস্ব প্রতিবেদক : 

বিকল্পধারার মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ আসনের মহাজোটের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, আমি বিএনপি সরকারের সংসদ সদস্য ছিলাম। ২০০৪ সালে আমি পদত্যাগ করি। পদত্যাগ করার কয়েকটি কারণের মধ্যে দুর্নীতিই ছিল প্রধান কারণ। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এলাকার অস্বচ্ছল পরিবারগুলোর তালিকা করে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কৃষিজীবীদের জন্য সার ও বীজের সহজ প্রাপ্তিকরণ, মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষণ ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, মেজর (অবঃ) আবদুল মান্নান। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে পারিবারিক সখ্যতার কথা জানিয়ে তিনি বলেন, কোন ধরণের সহিংসতা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে সুষ্ঠু নির্বাচনে তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মান্নান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930