সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পেশাগত মানোন্নয়নে তৃণমূল সাংবাদিকতার বিকল্প নেই

বিশেষ প্রতিনিধি : 

সৎ ও পেশাগত মানোন্নয়নে তৃণমূল সাংবাদিকতার বিকল্প নেই। এর মাধ্যমে সাংবাদিকতা পেশায় শীর্ষে উঠা সম্ভব বলেও মত প্রকাশ করেন, দৈনিক বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক ও খ্যাতিমান সাংবাদিক শাহজাহান সরদার।

তিনি বলেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে তৃণমূল রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে যারা পড়ছেন, পড়বেন এবং গবেষণা করছেন, তাদের জন্য আমার লেখা ‘রিপোর্টার থেকে সম্পাদক’ বইটি কিছুটা কাজে আসতে পারে বলে মনে করছি ।

তিনি বলেন, সৎ ও পেশাদার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতায় সাময়িক অসুবিধার সন্মুখিন হলেও শেষ লড়াইয়ে তারাই জিতে। সময় মতো তাদের ঠিকই যথাযথ মুল্যায়ন করা হয়। আর এই সকল সাংবাদিকদের উৎসাহ দিয়ে তিনি সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন খ্যাতনামা প্রবীণ সাংবাদিক, সম্পাদক শাহজাহান সরদার।

তার মতে লক্ষ্মীপুর জেলার যে কোন সাংবাদিক কিংবা তার পরিবারের সদস্য অসুস্থ্য হলে কেবল আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসায় ৫০% ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে সরাসরি তার স্মরনাপন্ন কিংবা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদকের প্রত্যয়ন নিলেই সর্বাত্নক সহযোগিতার ঘোষণা দেন তিনি। একজন সম্পাদক হিসেবে সাংবাদিকদের বিপদে মালিকপক্ষের সাথে এ বিষয়ে নিজেই সরাসরি দেখবেন বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আকস্মিক সফরে এসে ক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা ও মনোমুগ্ধকর পরিবেশে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যুগান্তর ও আলোকিত বাংলাদেশ পত্রিকায় কাজ করেছেন বলেও জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930