সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১৩ বছর বয়সে সফটওয়্যার কোম্পানির মালিক!

টেকবার্তা ডেস্ক :

সাধারণ পড়ালেখা শেষ করার পরে হয়তো আমরা চাকরি বা ব্যবসা করবো বলে সিদ্ধান্ত নেই।তবে এর্ ব্যতিক্রমও হতে পারে। মাত্র ১৩ বছর বয়সে হয়েছে একটি সফটওয়্যার কোম্পানির মালিক। গল্প নয় বাস্তব।

বলছিলাম ১৩ বছর বয়সী ভারতের কেরালার আদিত্যন রাজেশের কথা। এর আগে মাত্র ৯ বছর বয়সে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল সে। আর এখন দুবাইয়ে নিজস্ব একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মালিক হয়েছে রাজেশ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজেশ মাত্র ৯ বছর বয়সে মোবাইল অ্যাপ তৈরি করেছিল। এখন বিভিন্ন ক্লায়েন্টদের জন্য লোগো ও ওয়েবসাইট ডিজাইন করছে।

মাত্র পাঁচ বছর বয়স থেকে কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক রাজেশের। অবশেষে ১৩ বছর বয়সে ‘ট্রিনেট সলিউশনস’ নামে নিজের একটি কোম্পানি চালু করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

দুবাইয়ের একটি সংবাদামাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ১৩ বছর বয়সী এই কিশোর বলে,কেরালার থিরুভিলাতে আমার জন্ম।৫ বছর বয়সে পরিবারে সঙ্গে আমি এখানে চলে আসি।বাবা আমাকে প্রথম যে ওয়েবসাইটটি দেখিয়েছিলেন তা ছিল বিবিসি টাইপিং, বাচ্চাদের জন্য একটি ওয়েবসাইট যেখানে তরুণ শিক্ষার্থীরা টাইপিং শিখতে পারেন।

রাজেশের ট্রিনেট সলিউশনসে মোট তিন জন কর্মচারী রয়েছেন। ওই তিন জনই রাজেশের স্কুলের বন্ধু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930