সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সাইবার হামলার ব্যাপারে সতর্কতা জারি

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ঈদুল আজহার ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকির ব্যাপারে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)।

মঙ্গলবার (২৭ জুন) সিআইআরটি টিমের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম দুটি দেশের নাম উল্লেখ করেছে। দেশ দুটি হলো ভারত ও উত্তর কোরিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার আক্রমণের মাধ্যমে র‍্যানসামওয়্যার, ডিডস অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, ওয়েব অ্যাটাক, কাস্টম ম্যালওয়্যার পেলোডের ব্যবহার, ডিফেসমেন্ট, সিঙ্কহোল বটনেট, সংবেদনশীল তথ্য প্রকাশ করে দেওয়ার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া সরকার ও সামরিক সংস্থা, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিএলএস), আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী, বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, খুচরা বেচাকেনা ও শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সার্বক্ষণিক নেটওয়ার্কের ওপর নজরদারি, অফিস বন্ধ থাকার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এড়িয়ে চলা ও ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930