শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তামিম-সৌম্য-লিটন আউট, ১০০ পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় টি-২০ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ।

সিরিজ বাঁচাতে আজ বৃহস্পতিবার (২০ডিসেম্বর) টসে হেরে ‍আগে ব্যাট করছে বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টি-২০।

মুশফিক ও শাকিবের ব্যাটে স্কোর বড় হচ্ছে বাংলাদেশের। এরই মধ্যে ২৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন দাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টির লাকি ভেন্যু বলা যায় মিরপুর। টাইগাররা এ পর্যন্ত ঘরের মাঠে ৩০টি ম্যাচ খেলে জয় পেয়েছে ১১টিতে। এর মধ্যে ৭টি ম্যাচ মিরপুরে জিতেছে সাকিবরা। অতএব মিরপুরে আজ ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের আশাবাদী টাইগাররা। যদিও প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। তবুও তাদের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টি জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয়ে দ্বিতীয় ম্যাচে ফ্লোরিডায় প্রবল বিক্রমে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটিও নিজেদের করে নিয়ে দেশের বাইরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে উৎসব করেছিলো বেঙ্গল টাইগাররা। ছয় মাসের ব্যবধানে আবার সেই ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে মুখোমুখি সাকিব-তামিমরা।

তাই চলতি সিরিজে টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সিরিজ বিজয়ের স্বপ্ন বাংলাদেশ শিবিরে। তবে দুর্গম সেই মিশনের কতটা সফলতা অর্জন করতে পারবে স্টিভ রোডসের ছেলেরা সেটাই দেখার। আর এই ক্ষেত্রে আজ টাইগারদের অনুপ্রেরণা হয়ে থাকছে ফ্লোরিডায় শেষ দুই ম্যাচের অবিস্মরণীয় সেই জয়। ফ্লোরিডার সেই সুখস্মৃতির পুনরাবৃত্তি চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শাই হোপ, শেলডন কতরেল এবং ওশানে থমাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০