সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির টহল

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুর শহরে বিজিবির টহল দেখা গেছে। এর আগে মঙ্গলবার রাতে বিজিবি’র সদস্যরা লক্ষ্মীপুরে পৌছান। ৯ প্লাটুন বিজিবি সদস্য আগামী ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকার কথা রয়েছে তাদের।

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় এলাকায় রামগঞ্জে ২, রায়পুরে ৩, লক্ষ্মীপুর সদরে ২, এবং কমলনগর রামগতিতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি।

জানা যায়, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকতে পারে। গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের ছয় দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে। ভোটের পরও দুই দিন নির্বাচনী এলাকাগুলোতে থাকবেন তারা।

মোতায়েন করা বিজিবিসহ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা অন্য সদস্যরা মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তাদের প্রতিটি দলের সঙ্গে একজন করে নির্বাহী হাকিম থাকবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930