সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভোটের প্রচারে সিলেটে শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সিলেটে নামার পর প্রথমেই হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। পরে হজরত শাহপরান ও হজরত গাজী বুরহান উদ্দিনের মাজারও জিয়ারত করেন তিনি।

বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে সাজানো হয়েছে। সকাল থেকে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাংবাদিকদের বলেছেন, আলিয়া মাদ্রাসা মাঠে রেকর্ড সংখ্যক জনসমাগমের মাধ্যমে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলের নেতাকর্মীরা বিরামহীন কাজ করেছেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সিলেটে মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফর এবং জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহরে বাড়ানো হয়েছে পুলিশি টহল, সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো জনসভা এলাকা।

সিলেট শহর এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই এ কে এ মোমেনকে।

আহমদ হোসেন বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫ টিতে জয়লাভ করে আওয়ামী লীগ আর চারটি আসন জাতীয় পার্টি। এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় তার দল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930