সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ঢাকা-১৭ : এরশাদ-ফারুক-পার্থ জমজমাট লড়াই

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তবে এরশাদ শেষ পর্যন্ত থাকবেন কি-না তা নিয়ে সন্দেহও রয়েছে। তবে ভোটারদের প্রতিক্রিয়া এখানে লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

ফারুকের নির্বাচনী জনসভা

ঢাকা-১৭ আসনের ভোটার সংখ্যা সোয়া তিন লাখ। এ আসনের একদিকে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা, অন্য দিকে কড়াইল ও ভাষানটেক বস্তি। আছে নদ্দা, শাহজাদপুর, কালাচাঁদপুরের মতো মধ্যবিত্ত এলাকাও। তিনজন রাজনৈতিক নেতার পাশাপাশি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।
 
নির্বাচনী এলাকাজুড়ে জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদের পোস্টার থাকলেও তিনি প্রচারে নেই। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তার পক্ষে প্রচার কাজ করছেন পার্টির নেতাকর্মীরা। নেতৃত্বে রয়েছেন সভাপতি মন্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী। তবে এরশাদ শেষ পর্যন্ত লড়বেন কি-না তা নিয়ে গুঞ্জন রয়েছে।
 
এবিষয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী বলেন, জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও এরশাদের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। বিশাল ভোট ব্যাংক আছে এরশাদের। কারণ বিগত সময়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সুতরাং আমরা কোনো ভাবেই মনে করি না নির্বাচন থেকে সরে দাঁড়াবো।
 
প্রচারে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক। তিনি এ আসনের বাসিন্দা না হলেও তাকে বিজয়ী করার জন্য চেষ্টার কমতি নেই স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
 
ফারুক বলেন, এখানে নৌকার পক্ষে কাজ করার বহু মানুষ আছে। কিন্তু মাঝি নাই। যে কারণে এদিক ওদিক ঘুরপাক খায়। মাঝি যখন আসবে পাল উড়বে। তখন নেতাকর্মীরা গান গাইবে… ও নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়…।
 
এদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের ভোটার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আগামীতেও আমি জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে, অবিচার নিয়ে কথা বলার একটি সুযোগ পাবো। এ আসনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। জোরালো ভূমিকা রাখবো সংসদে। এখানকার সমস্যার কথা জাতির কাছে পৌঁছে দিতে দেব।
 
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থী মাঠ চষে বেড়ালেও সরব নয় ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তবে মাঝে মধ্যে ভোটারদের কাছে গিয়েছেন তিনি। আর ভোটের মাঠে কখনো যাননি স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা। ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে ১০ প্রার্থী ভোটের মাঠে থাকলেও প্রতিযোগিতা হবে মূলত নৌকা আর ধানের শীষের।
 
বনানী বাজারের ফুল ব্যবসায়ী আলীমুজ্জামান বলেন, এখানে নৌকা আর ধানের শীষের প্রতিযোগিতা হবে। তবে আওয়ামী লীগের প্রার্থী আমাদের কাছে এসেছে, ভোট চেয়েছে। গুলশানের বাসিন্দা আজিজুর রহমান বলেন, নায়ক ফারুক একজন মুক্তিযোদ্ধা। আর আন্দালিব রহমান পার্থ তরুণদের পছন্দ।
 
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯৯৮ জন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। আর ২০১৪ সালে নির্বাচনে এ আসনে সাংসদ হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।
 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930