সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রতি পরিবার থেকে একজন বেকারের চাকরি হবে : কাদের

নোয়াখালী প্রতিনিধি :

এবার সরকার গঠন করলে প্রতিটি পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেওয়া হবে – বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৩ ডিসেম্বর) নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে। বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনি। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে।

সেতুমন্ত্রী আরও বলেন, পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থেকেও এ এলাকার কোনো উন্নয়ন হয়নি। অথচ গত পাঁচ বছরে ৯৬ ভাগ বিদ্যুৎ–সংযোগসহ স্কুল-কলেজ ভবন পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে, তা না হলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে ।

বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ ফের চ্যাম্পিয়ন হবে—উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে।

২০১৪ সালের আগুন–সন্ত্রাসীদের যদি দেখতে না চান, তাহলে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়, তাহলে আওয়ামী লীগের বিজয় অনিবার্য।

পদসভায় আওয়ামী লীগের প্রার্থী এম মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930