সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হবে : লক্ষ্মীপুরে কাদের

আকাশবার্তা ডেস্ক :

আবার ক্ষমতায় এলে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হবে বলে জানিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- প্রথম ৮ মাসের মধ্যে লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ দেয়া হবে। পর্যায়ক্রমে বেকার যুবক-যুবতীদের চাকুরী দেয়া হবে। কেউ বেকার থাকবেনা। রোববার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির সাথে হাত মিলিয়েছে। এরা সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। তারা জনগণের প্রত্যাশিত শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অশুভ তৎপরতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানান তিনি।

কাদের আরো বলেন- তারা চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে। আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন আর শপথ নিন স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে পরাজিত করার। তারা ক্ষমতায় আসলে লাশের মিছিল হবে, রক্তের দরিয়া বইবে, বিএনপি আগুন সন্ত্রাস, খুন ও দুর্নীতি ছাড়া দেশবাসীকে কিছুই দিতে পারেনি।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আরো বলেন- বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930