সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দুর্নীতির আরেক মামলায় নওয়াজের ৭ বছর কারাদণ্ড

রয়টার্স :

দুর্নীতির আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি দুর্নীতিবিরোধী আদালত।

পাকিস্তানের জিও নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে একটি ইস্পাত কারখানায় নওয়াজের যে বিনিয়োগ, তার কোনো উৎস দেখাতে ব্যর্থ হওয়াতেই সাজার এই রায় এসেছে।  

তবে অভিযোগটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন নওয়াজ শরিফ।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত ৬ জুলাই একই আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।

গত সেপ্টেম্বরে দেশটির হাই কোর্টে ওই দণ্ড স্থগিত হলে কারাগার থেকে মুক্তি পান বাবা-মেয়ে। 

এর এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দর থেকেই তাদের গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

নওয়াজ বন্দি থাকা অবস্থায় তার স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য গত ১২ সেপ্টেম্বর নওয়াজকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছিল।

প্যারলের সময় শেষ হওয়ার পর তারা আবার কারাগারে ফিরে গিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031