সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীর দুই নাতনি নির্বাচনী প্রচারণায় মাঠে

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি ও সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে আলীজে খন্দকার রূপন্তী ও আমরিন খন্দকার অবন্তী।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর আসনের একাধিক স্থানে পথসভায় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তৃতা করেন। সকালে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুটি সভায় রূপন্তী ও অবন্তী বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সবার কাছে ভোট চান।

বিকেলে ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর খেয়াঘাট সংলগ্ন বক্তার হোসেন খানের বাড়িতে উঠান বৈঠকে তারা যোগ দেন।

৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মদিরা আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা বেগম, মেয়ে শারিকা মিল্লাত রিতু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু, শ্রমিক লীগ নেতা বক্তার হোসেন খান, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।

উঠান বৈঠকে তারা বলেন, ফরিদপুরে গত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তারই দাদা স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাত দিয়ে।

উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সবাই নৌকা প্রতীকে ভোট দিন। প্রধানমন্ত্রীর নাতনিদের একনজর দেখতে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মহিলা ভিড় জমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930