বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সৌদিতে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দেয়ার নির্দেশ

নাজিম ভূঁইয়া, সৌদিআরব :

সৌদিতে এক মাসের মধ্যেই শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের মালিকদের কাছে থাকা শ্রমিকদের পাসপোর্ট এক মাসের মধ্যে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। গত বছরের জুলাই মাসে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছিল, মালিকরা তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবে না।

কোনো মালিক তার প্রতিষ্ঠানের বিদেশী শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে তাকে শ্রমিক প্রতি ২ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। ওই ঘোষণার পরও কিছু প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে জব্দ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল খাইল জানিয়েছেন, মন্ত্রণালয় শ্রমিকদের অধিকার রক্ষা এবং মালিক শ্রমিকদের মধ্যে চুক্তিমূলক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১০ সালে এক গবেষণার পর জামিনদার প্রথা বিলুপ্তির আহ্বান জানায় দ্যা ন্যাশনাল সোসাইটি ফর হিউমেন রাইটস (এনএসএইচআর)। সে সময় সংস্থাটি পরামর্শ দিয়েছিল যে, নিজের পরিবারের সদস্যদের ফোন করা এবং হজে অংশ নেয়ার জন্য কোনো শ্রমিককে তার মালিকের কাছ থেকে কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

এনএসএইচআর এর মহাসচিব খালিদ আল ফাখরি বলেছেন, শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করে রেখে দেয়া মানবপাচারের মতই। পাসপোর্ট একটি ব্যক্তিগত দলিল। পাসপোর্ট নিয়ে নেয়ার অধিকার কারো নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০