সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
ফাইল ফটো

বিকেলে জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নিতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

এরপর বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট। সেখানে বৈঠকের সিদ্ধান্ত জানাতে কথা বলবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

বেশ ক’দিন ধরেই ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা দেওয়ার অভিযোগ করে আসছেন ফ্রন্টের নেতারা। এ নিয়ে অভিযোগ করতে প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে উচ্চবাচ্যে জড়ান ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল। পরে বৈঠক থেকে বেরিয়ে সিইসির বিরুদ্ধে ‘অশোভনীয়’ আচরণের অভিযোগ তোলেন ফ্রন্টের নেতারা।

এই পরিস্থিতিতে আগেও একাধিকবার সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সিইসি নুরুল হুদার পদত্যাগ দাবি করে এ পদে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930